২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ২০ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সংঘর্ষের ঘটনায় সিলেটে ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 02:08 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

গত রোববার নগরীর টিলাগড় ও এমসি কলেজে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমদু নিপু ও সদ্য অব্যাহতিপ্রাপ্ত সভাপতি পঙ্কজ পুরকায়স্থ এর সমর্থকরা সংঘর্ষ ও গোলাগুলিতে জড়িয়ে পড়ে।

এ সময় পাঁচ ছাত্রলীগ নেতাসহ বেশ কয়েকজন আহত হয়।

বুধবার জেলা ছাত্রলীগের সদস্য ও পঙ্কজ পুরকায়স্থর সমর্থক হিসাবে পরিচিত রুবেল আহমদ বাদি হয়ে শাহপরাণ থানায় মামলাটি দায়ের করেন।

শাহপরাণ থানার ওসি লিয়াকত আলী সাংবাদিকদের জানান, মামলায় জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুসহ ৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ১০-১২ জনকে আসামি করা হয়েছে।