২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িতে আগুন: চট্টগ্রামে ৫ শিবিরকর্মী আটক

হরতালে বাসে আগুন দেয়ার অভিযোগে চট্টগ্রামে ইসলামী ছাত্রশিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 01:03 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

এরা হলো- মো. আলী (২৮), ওমর ফারুক (২৬), মো. রাশেদুল (২৮), মোবারক আলী (২৫) ও মো. সাদ্দাম (২৭)।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা ও এর আশপাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে চান্দগাঁও থানার ওসি বাবুল চন্দ্র বনিক জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ১৮ দলীয় জোটের ডাকা মঙ্গলবারের হরতালে চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় একটি বাসে আগুন দেয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।