২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি মাহবুব মোরশেদের মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি

বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 04:15 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

১৯৭৯ সালের ৩ এপ্রিল মারা যান মাহবুব মোরশেদ। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনসহ বাঙালির অধিকার আদায়ের আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 

মৃত্যুবার্ষিকীতে সৈয়দ মাহবুব মোরশেদ স্মৃতি সংসদ বুধবার সকালে বনানীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সেখানে দোয়া মাহফিলও হয়।

আগামী শুক্রবার বিকালে গুলশানের বাড়িতে মিলাদ মাহফিল হবে বলে তার পরিবারের  পক্ষ থেকে জানানো হয়েছে।

মাহবুব মোরশেদ পাকিস্তান আমলে ঢাকা হাই কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। বিচারক থাকা অবস্থায়ই আইয়ুব খানের সামরিক শাসন নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

১৯৬৭ সালে বিচারপতির দায়িত্ব থেকে পদত্যাগ করে বাঙালির আত্ম নিয়ন্ত্রণাধিকারের পক্ষে সরব হন তিনি। বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলার বিরোধিতায়ও সোচ্চার ছিলেন তিনি।