২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে ভ্রাম্যমাণ আদালতে দুজনের সাজা

ইসলামী ছাত্রশিবির ও বিরোধী দলীয় জোটের হরতালে রাজধানীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে দুজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 09:17 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

এরা হলেন- মো. আমিন (২০) ও নজরুল ইসলাম (২০)।

মঙ্গলবার দুপুরে খিলগাঁও এলাকায় তাদের আটকের পর এ শাস্তি দেয় ভ্রাম্যমাণ আদালত।

পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে খিলগাঁওয়ে মাম পানির বোতলে আধা লিটার পেট্রোল নিয়ে গাড়িতে আগুন দেয়ার চেষ্টার সময় ওই দুজনকে আটক করে পুলিশ।

“নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদেরকে এক বছরের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।”

এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।