বিকালে প্রতিক্রিয়া জানাবে গণজাগরণ মঞ্চ
কথিত ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে তিন জন ব্লগারকে গ্রেপ্তারের বিষয়ে বিকালে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে গণজাগরণ মঞ্চ।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াত নিষিদ্ধে শুক্রবার আশুলিয়ায় গণজাগরণ মঞ্চের সমাবেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বেলা ৩টার সময় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার মঞ্চের পক্ষ থেকে ব্লগারদের গ্রেপ্তারের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন।”
শাহবাগে গণজাগরণ মঞ্চের মিডিয়া সেলের সামনে তিনি সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া তুলে ধরবেন।
ইন্টারনেটে ‘ধর্মীয় উস্কানিমূলক’ লেখালেখির অভিযোগে সোমবার রাতে রাজধানীর ইন্দিরা রোড, মনিপুরি পাড়া ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সুব্রত অধিকারী শুভ, মশিউর রহমান বিপ্লব ও রাসেল পারভেজকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
এদের মধ্যে শুভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র এবং অন্য দুজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বেরিয়েছেন।
