২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি-আ.লীগ সংঘর্ষে জয়পুরহাটে ১৪৪ ধারা

জয়পুরহাটে হরতাল চলাকালে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার পর জেলা শহরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 07:55 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ জানান, সকালে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পুলিশের এক কর্মকর্তাসহ উভয়পক্ষের অন্তত ৬/৭ জন আহত হন।

“এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন মঙ্গলবার দুপুর ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে”, যোগ করেন ওসি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হরতালের পক্ষের একটি মিছিল থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সদর দোগাছি ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলামের বাড়িতে অবস্থিত মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক শাখার জানালার গ্লাস ভাংচুর করে বিএনপিকর্মীরা।

এরপর আওয়ামী লীগ কর্মীরা হরতালবিরোধী মিছিল থেকে বিএনপি অফিসে ইট-পাটকেল ছুঁড়ে।

এ সময় শহরের প্রধান সড়কে ৫টি হাতবোমা বিস্ফোরিত হয়।