২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসে আগুন

সকাল-সন্ধ্যা হরতালে চট্টগ্রামে একটি বাসে আগুন দিয়েছে হরতালকারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 07:04 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

নগরীর অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ জানান, সকাল সাড়ে ১১টার দিকে বহদ্দারহাট এলাকায় হরতাল সমর্থকরা যাত্রীবেশে বাসে উঠে তাতে আগুন ধরিয়ে দেয়।

“এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।”

গত রোববার জামায়াতে ইসলামীর সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে সংগঠনটি সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল ডাকে। ওইদিনই গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১৮ দলের বৈঠকের পর হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকাল থেকে হরতালের সমর্থনে বিএনপি কর্মীরা নগরীর বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল সমাবেশ করছে।

এদিকে জামায়াত-শিবিরের কর্মীরা নগরীর চকবাজার, অলংকার মোড়সহ কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় তারা টায়ারে আগুন দেয় এবং কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

এছাড়া এনায়েত বাজার, কাজীর দেউড়ি, তিনপুল, অলংকার মোড়, চান্দগাঁও ও বায়েজিদ বোস্তামী এলাকাসহ আলো কয়েকটি স্থানে অটোরিকশা ভাংচুর করা হয়েছে।

পিকেটিং করার সময় বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে তিনজন এবং চান্দগাঁও থানা এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানান উপ-কমিশনার মো. শহীদুল্লাহ।