২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ১২ হলে ছাত্রলীগের কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২টি হলে বাংলাদেশ ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 07:10 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

সোমবার রাতে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ওমর শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১২টি হলের সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

বাকিদের নামও শিগগিরই ঘোষণা করে পূর্ণাঙ্গ কমিটি দেয়া হবে বলে জানান তিনি।

সলিমুল্লাহ মুসলিম হলে মেহেদী হাসান সভাপতি ও নিজামুল ইসলাম দিদার সাধারণ সম্পাদক হয়েছেন। শহীদুল্লাহ হল সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক খন্দকার শহিদুজ্জামান মিরাজ।

জগন্নাথ হলে সভাপতি সুপ্রিয় রাজেশ ও সাধারণ সম্পাদক সজিব কুমার বিশ্বাস। ফজলুল হক মুসলিম হলে সভাপতি হয়েছেন হাসানুজ্জামান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

সার্জেন্ট জহুরুল হক হলে রিফাত জামান সভাপতি এবং আল নাহিয়ান খান জয় সাধারণ সম্পাদক হয়েছেন। সূর্যসেন হলে সভাপতি হয়েছেন মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক আরেফিন সিদ্দিক সুজন।

হাজী মুহম্মদ মুহসীন হলে সভাপতি মাসুদ রানা মিঠু ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং কবি জসীম উদদীন হলে সভাপতি হয়েছেন মেহেদী হাসান রনি ও সাধারণ সম্পাদক বিএম এহতেসাম ।

স্যার এএফ রহমান হলে সভাপতি হয়েছেন সায়েম খান ও সাধারণ সম্পাদক রুহুল আমিন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে সভাপতি আবু সালমান প্রধান শাওন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোতাহার হোসেন প্রিন্স।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সভাপতি হয়েছেন দারুস সালাম শাকিল ও সাধারণ সম্পাদক ইয়াজ আল রিয়াদ, অমর একুশে হলে সভাপতি হয়েছেন মাহমুদুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরাজ।

এর আগে সর্বশেষ ২০০৯ সালের ৩০ জুলাই সর্বশেষ ঢাবি শাখা ছাত্রলীগ ছাত্র হলগুলোতে কমিটি দিয়েছিল।

সে সময় ছাত্রী হলগুলোর পাশাপাশি জগন্নাথ হলের কমিটি দেয়া হয়নি। পরে ছাত্রী হলগুলোর কমিটি হলেও জগন্নাথ হলে আর কমিটি হয়নি। এই হলটিতে সর্বশেষ কমিটি হয় ২০০২ সালে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট ১৮টি হল রয়েছে। তবে এবারো ৫টি ছাত্রী হলে কমিটি ঘোষণা করা হয়নি।

হলগুলো হচ্ছে, রোকেয়া হল, শামসুন নাহার হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল ও কবি সুফিয়া কামাল হল।

এছাড়া বিদেশি শিক্ষার্থীদের জন্য নির্ধারিত স্যার পিজে হার্টগ ইন্টারন্যাশনাল হলে কোনো ছাত্র সংগঠনের তৎপরতা নেই।