সিলেট জেলা পরিষদ সচিবের বিরুদ্ধে অভিযোগপত্র
একটি দুর্নীতির মামলায় সিলেট জেলা পরিষদ সচিব সুজিত রায়সহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক।
মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেটের সহকারী পরিচালক মো. জাকির হোসেন রোববার সুনামগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সোমবার আদালত অভিযোগপত্র গ্রহণ করে।
অপর অভিযুক্ত হলেন দক্ষিণ সুনামগঞ্জের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) একেএম নজরুল ইসলাম।
মামলার নথি থেকে জানা যায়, অভিযুক্ত দুই কর্মকর্তা ছাতকে কর্মরত থাকা অবস্থায় ২০১০-১১ অর্থ বছরের সরকারের অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের নয় লাখ ৬৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
গত বছরের ১৪ ফেব্রুয়ারি দুদক সিলেটের সহকারী পরিচালক মো. জাকির হোসেন এ মামলা দায়ের করেন।
এরপর দুদক আইন অনুযায়ী মামলার তদন্ত করা হয়।
