নাটোরে পিস্তলসহ যুবক আটক
নাটোর শহরে গুলিভর্তি চারটি ম্যাগজিন ও দুটি পিস্তলসহ এক বাসযাত্রীকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে আটক বাবু আহম্মেদের (২৪) বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রুপায়ন গ্রামে।
নাটোর সদর থানার ওসি আসলাম হোসেন বলেন, গোপন সংবাদ পেয়ে দুপুর আড়াইটায় বনবেলঘরিয়া বাইপাস মোড়ে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালানো হয়।
ওসি আরো বলেন, আটক যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অস্ত্র ও গোলাবারুদ সীমান্তের ওপার থেকে নিয়ে আসা হয়েছে। নাশকতার জন্য এগুলো ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।
