২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বাস ভাংচুরের মামলা

বাগেরহাটে বাস ভাঙচুরের ঘটনায় জামায়াতে ইসলামীর তিন থেকে চারশ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 10:02 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

রোববার রাতে বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক সৈয়দ আশিকুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বাগেরহাট মডেল থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, দ্রুত বিচার আইনে করা মামলাটিতে বাগেরহাট জেলা জামায়াতের আমীর, সেক্রেটারি, নায়েবে আমিরসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ৩/৪শ’ জনকে আসামি করা হয়েছে।

রোববার বিকালে জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস ভাংচুর করা হয়।