২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরণখোলায় মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 02:32 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

রোববার মেয়েটির বাবা বাদী হয়ে খোকন চৌধুরী (২২) নামে এক যুবকের বিরুদ্ধে শরণখোলা থানায় মামলা দায়ের করেছেন।

শনিবার দুপুরে খোন্তাকাটা ইউনিয়নের জানেরপাড় গ্রামে এই ঘটনা ঘটে। খোকন পাশ্ববর্তী নলবুনিয়া গ্রামের ফজলুল চৌধুরীর ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ধর্ষণকারী খোকন চৌধুরীর সহযোগীরা শনিবার দুপুরে ঘটনা জানাজানির পর বাদীকে বাড়ি থেকে বের হতে দেয়নি। তাই তিনি যথাসময়ে মামলা করতে পারেননি।

মামলার এজাহারে তাকে বাধাদানকারী হিসেবে পান্না, সাজ্জাল, আলামিন, ইদ্রিস, আসাদুল, হাসান, খালেক ও নুরুর নাম উল্লেখ করা হয়।

এজাহারে বলা হয়, বিভিন্ন সময় মাদ্রাসায় যাওয়া-আসার পথে খোকন চৌধুরী মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিল।

শনিবার দুপুরে সে বাড়িতে একা ছিল। এ সময় খোকন মেয়েটিকে জোর করে বাড়ির পাশের একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।

পরে সে বাড়ির সদস্যদের ঘটনাটি জানায়।

শরণখোলা থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, এই ঘটনায় শরণখোলা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে।

ধর্ষণের শিকার মেয়েটিকে রোববার ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।