চট্টগ্রামে হেরোইনসহ ৫ মাদক বিক্রেতা গ্রেপ্তার
চট্টগ্রামে হেরোইনসহ পাঁচ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
রোববার বিকালে নগরীর কদমতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. ইকবাল (২৭), শ্রী দুলাল (৪২), মো. বাদল (২৩), মো. সবুজ (২৫), মো. হেলাল (৩৫)।
র্যাব-৭ এর লেফটেন্যান্ট কমান্ডার নূরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ২৩৫ গ্রাম হেরোইন, ১০ বোতল ফেন্সিডিল ও নগদ সাত হাজার টাকা পাওয়া যায়।
গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক বিক্রেতা বলে জানিয়েছেন নূরুজ্জামান। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
