মানিকগঞ্জে যুবকের লাশ উদ্বার
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আলী হোসেন সাহেবপাড়া গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে।
সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফজলুল হক সাংবাদিকদের জানান, সকালে ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
তিন থেকে চার দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান এসআই।
