২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ১০ জেলের সাজা

চাঁদপুরের মেঘনা নদীতে মাছ ধরার সময় আটক ১০ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 08:04 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

রোববার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ আটক জেলেদের এ সাজা দেন।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. বদরুদ্দোজা সাংবাদিকদের জানান, শনিবার রাতে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জেলেসহ একটি নৌকা আটক করে কোস্টগার্ড।

অভিযানে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা এমভি কোকো-১ নামের একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ১০০ কেজি জাটকাও জব্দ করা হয়।

এ সময় কাউকে আটক করা যায়নি।

আটককৃত জাটকা সকালে বিভিন্ন মাদ্রাসা ও দুঃস্থ লোকজনের মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানান বদরুদ্দোজা।