অসুস্থ হয়ে হাসপাতালে পাঁচ অনশনকারী
জামায়াত শিবিরকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে অনশনরত পাঁচ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের হাসপালে ভর্তি করা হয়েছে।
অসুস্থ পাঁচ জন হলেন- শহীদ রুমী স্কোয়াডের সমন্বয়কারী সাদাত হাসান নিলয়, আলিফ প্রধান, রোবায়েদ আদনান দীপ, শুভ মাহমুদ জ্যোতি এবং মেহেদী হাসান শুভ্র।
এদের মধ্যে নিলয়ের অবন্থা গুরুতর বলে চিকিতসকরা জানিয়েছেন।
টানা পাঁচ দিনের অনশন করার এক পর্ায়ে শনিবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যায় তাদের বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বারডেমের কর্তব্যরত চিকিৎসক শশাঙ্ক রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে আলিফ, দীপ, জ্যোতি এবং শুভ্রর অসুস্থতার মূল কারণ পানি শূন্যতা। তবে নিলয়ের অবস্থা বেশ গুরুতর।”
অসুস্থ পাঁচ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান তিনি।
শশাঙ্ক রায় বলেন, “এভাবে যদি দিনের পর তিন তারা না খেয়ে থাকে, তাদের শারীরিক অবস্থা আরো খারাপ দিকে যাবে।”
রাত পোনে ৮টায় বারডেম হাসপাতালে গিয়ে দেখা যায়, একতলায় ইমার্জন্সি কক্ষে পাশাপাশি কয়েকটি বেডে ওই পাঁচ জন শুয়ে আছেন। তাদের স্যালাইন দিয়ে রাখা হয়েছে।
যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গত ২৬ মার্চ অনশন শুরু করেন শহীদ রুমী স্কোয়াডের সদস্যরা।
