২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রহ্মপুত্রের ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 01:31 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

শনিবার সিংড়িয়া গ্রাম থেকে উপজেলা সদর পর্যন্ত পাঁচ কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ ভাঙন কবলিত নয়টি গ্রামের কয়েক হাজার মানুষ অংশ নেয়।

এতে বক্তব্য দেন উপজেলা নাগরিক কমিটির সভাপতি আলমগীর মিয়া, উদাখালী ইউপি চেয়ারম্যান আব্দুল বাকী সরকার, ফুলছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুস সাত্তার প্রমুখ।

সমাবেশে বক্তারা দ্রুত রতনপুর হাজীরহাট থেকে কাতলামারী পর্যন্ত ব্রহ্মপুত্র নদের ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।