২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2013, 01:28 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. সোহেল (১৮) ও মো. আবছারের (২৮) মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক জয়নাল আবেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে নিউ মার্কেটের দক্ষিণ পাশে দ্রুতগামী বাসের ধাক্কায় পথচারি মো. সোহেল আহত হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে দুপুর আড়াইটায় তার মৃত্যু হয়।

সোহেল (১৮) নগরীর খুলশী থানার লালখান বাজার এলাকার মো. মামুনের ছেলে।

জয়নাল আবেদিন আরো জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ওয়াপদা গেট এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে গুরুতর আহত হন পাঁচজন। এর মধ্যে আহত মো. আবছারকে হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আবছার (২৮) চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেয়াবাদ এলাকার বাসিন্দা।