২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী বেড়েছে সাড়ে ৫ হাজার

সিলেট শিক্ষা বোর্ডে ২০১৩ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৪৩ হাজার ২৭৯ শিক্ষার্থী।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 04:41 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বছর গত বছরের চেয়ে এবার পাঁচ হাজার ৫১১ জন বেশি শিক্ষায় পরীক্ষায় অংশ নিচ্ছে। ২০১২ সালে এই বোর্ডে ৩৭ হাজার ৭৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।

পরীক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আরো ৫টি নতুন কেন্দ্র চালু করা হযেছে।

আগামী ১ এপ্রিল সোমবার থেকে সারাদেশের ন্যায় সিলেট বিভাগের ৭২টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক আরো জানান, এবার ২০ হাজার ২৬১ জন ছাত্র ও ২৩ হাজার ১৮ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেবে।

বোর্ডের অধীন জেলাগুলোর মধ্যে সিলেটে ১৮ হাজার ৯৮৯ জন, মৌলভীবাজারে ৯ হাজার ৫৯৪ জন, হবিগঞ্জে ৮ হাজার ২৫২ জন ও সুনমাগঞ্জে ৬ হাজার ৪৪৪ পরীক্ষার্থী রয়েছে।

অংশগ্রহণকারীদের মধ্যে বিজ্ঞান বিভাগে রয়েছে ৬ হাজার ১০৪ জন, মানবিক বিভাগে ২৮ হাজার ২০৯ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৮ হাজার ৯৬৬ জন পরীক্ষার্থী রয়েছে।।

নতুন করে চালু হওয়া পরীক্ষা কেন্দ্রের মধ্যে রয়েছে সুনামগঞ্জে ২টি, সিলেটে ১টি, মৌলভীবাজারে ১টি ও হবিগঞ্জে ১টি।।

তিনি আরো জানান, পরীক্ষা চলাচালে প্রতিটি কেন্দ্র পরিদর্শনের জন্যে গঠন করা হয়েছে ৪০টি ভিজিল্যান্স টিম। এছাড়াও বোর্ডের নিজস্ব ৪টি টিম পরীক্ষা চলাকালে প্রতিদিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।।