নারায়ণগঞ্জে সাত দিন ধরে নিখোঁজ দেড় বছরের শিশু
নারায়ণগঞ্জে নিখোঁজ হওয়ার সাত দিনেও খোঁজ মেলেনি দেড় বছরের এক শিশুর।
২২ মার্চ থেকে নিখোঁজ ওবায়দুলের বাবা কয়েজ শরীফ বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা জানান।
গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার সীতারামপুর গ্রামের কয়েজ ও মনিরা বেগমের একমাত্র সন্তান ওবায়দুল। নারায়ণগঞ্জের শিমরাইল এলাকায় তারা ভাড়া থাকেন।
কয়েজ দাবি করেন, পাশের বাড়ির কোহিনুর ওরফে সাথী তার ছেলেকে চুরি করেছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বলেন, কোহিনুর ওরফে সাথীর গ্রামের ঠিকানায় গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন তারা।
