২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে অবরোধ: চাঁদপুরে ৬০ জনের বিরুদ্ধে মামলা

হরতালের সময় সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে চাঁদপুরে ৬০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 08:46 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

বৃহস্পতিবার সকালে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সার্ভেয়ার মারুফ হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় এ মামলা করেন।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ সাংবাদিকদের জানান, নির্বিচারে সরকারি গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে অজ্ঞাতপরিচয় ৬০ জনকে আসামি করে এ মামলা করা হয়েছে।

এজাহারে বলা হয়, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের প্রথম দিনে বুধবার চাঁদপুর-মতলব সড়ক এবং চাঁদপুর-কুমিল্লা সড়কের ঘোষেরহাট এলাকায় হরতাল গাছ ফেলে সড়ক অবরোধ করে এবং জনজীবনে বিঘ্ন সৃষ্টি করে আসামিরা।