২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়া পল্টন শান্তিনগরে হাতবোমা বিস্ফোরণ

বিএনপি নেতৃত্বাধীন জোটের টানা ৩৬ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের কাছে কয়েকটি হাতবোমা ফাটানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 03:31 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

প্রায় একই সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে শন্তিনগর এলাকাতেও। 

পল্টন থানার ওসি গোলাম সারোয়ার জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নাইটিঙ্গেল মোড়ের কাছে বটতলা গলিতে হরতালের সমর্থনে মিছিল থেকে তিনটি হাতবোমা ফাটানো হয়।

পুলিশ ধাওয়া করে সেখান থেকে দুই জনকে আটক করে। ওই এলাকায় তল্লাশিও চালানো হয়।  

একই সময়ে শান্তিনগর এলাকাতেও পরপর বেশ কয়েকটি ককটেল ফাটায় হরতাল সমর্থকরা।

বিএনপি কার্যালয় থেকে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধ ও বৃহস্পতিবার ৩৬ ঘন্টার এই হরতাল করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।