রাতে মিরপুরে বাসে আগুন
১৮ দলের হরতালের প্রথম দিনে রাতে মিরপুরের শেওড়াপাড়া এলাকায় একটি বাসে আগুন দেয়া হয়েছে।
বুধবার রাত সোয়া ৮টার দিকে বাসটিতে আগুন দেয়া হয় বলে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মকর্তা আতাউর রহমান জানিয়েছেন।
কাফরুল থানার ওসি কাজী ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতাল সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে।”
তবে এতে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
