২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার খোলা থাকবে স্থানীয় সরকার দপ্তর

টানা হরতালের প্রেক্ষাপটে সাপ্তাহিক ছুটির দিন হলেও আগামী শনিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন সব বিভাগ খোলা থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 12:10 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

বুধবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনস্বার্থে এবং জনগণকে সেবা দিতে শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং এর আওতাধীন সব সরকারি দপ্তর সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকবে।

মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ।

বিভাগ দুটির অধিদপ্তর বা পরিদপ্তরের অধীন সংস্থাসহ ইউনিয়ন, উপজেলা/থানা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের সব সরকারি দপ্তর খোলা থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।