২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় একদিনে ১০ জনকে কামড়াল কুকুর

মাগুরা শহর ও আশপাশ এলাকায় একদিনে ১০ জনকে কুকুরে কামড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাগুরা,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 10:37 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরের কামড়ে এ আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

সদর হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসক সুব্রত কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, কুকুরে কামড়ানো ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পর্যাপ্ত ভ্যাকসিনও মজুদ আছে।

ভ্যাকসিন নেয়া রোগীরা হলেন নীলিমা (৩), মুসলিমা (১১), শাহীদা (৩৫), আব্দুস ছাত্তার (৫০), ইয়াকুব মোল্লা (৪২), মনোয়ারা বেগম (৪০), মকবুল হোসেন (৪৫), নিমা (৪), মনোয়ারা (৩৫) ও রাজ্জাক (৪০)।

তারা শহরের খালকুল পাড়া, কলেজ পাড়া, মহিলা কলেজ পাড়া ও সৈয়দ আতর আলী রোডের বাসিন্দা বলে জানান এই চিকিৎসক ।

মাগুরা পৌরসভার কাউন্সিলর মকবুল হোসেন মাকুল সাংবাদিকদের বলেন, কুকুরের উৎপাত বেড়ে যাওয়ার বিষয়টি পৌর কর্তৃপক্ষ জেনেছে। খুব শিগগির কুকুর নিধন অভিযান শুরু হবে।