২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারগঞ্জে বিএনপি অফিসে ভাংচুর

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপি অফিসে ভাংচুর ও আসবাবপত্রে অগ্নিসংযোগ করেছে হরতালবিরোধীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জামালপুর,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 10:30 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

উপজেলা বিএনপি সভাপতি ফায়েজুল ইসলাম লানজু অভিযোগ করেন, বুধবার সকালে বালিজুড়ি বাজারে ছাত্রলীগ, যুবলীগ ও পৌর আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিল থেকে বিএনপির তালা দেয়া অফিসে ভাংচুর করে আসবাবপত্রে আগুন দেয়া হয়।

এ সময় হামলাকারীরা ছাত্রদলের এক নেতার পরিচালিত একটি স্যাটেলাইট ক্যাবল নেটওয়ার্ক অফিসেও ভাংচুর করে বলে অভিযোগ উঠেছে।

মাদারগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি শওকত আলী বলেন, হরতাল বিরোধী মিছিল চলাকালে বিএনপি নেতাকর্মীরা উস্কানিমূলক স্লোগান দিলে মিছিলে অংশ নেয়া বিক্ষুব্ধ জনতা বিএনপি অফিস ভাংচুর করেছে।

মাদারগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বলেন, হরতালবিরোধী আকস্মিক একটি মিছিল থেকে বিএনপি অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।