বরিশালে শিবিরের হামলায় এএসআই আহত
বরিশাল নগরীতে হরতাল চলাকালে ইসলামী ছাত্র শিবির সমর্থকদের হামলায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক আহত হয়েছেন।
নগরীর রূপাতলী এলকায় এ হামলায় আহত এসআই মো. আনোয়ার কোতোয়ালি মডেল থানায় কর্মরত রয়েছেন।
তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, ভোর সোয়া ৫টার দিকে বরিশাল-ঝালকাঠী সড়কে রূপাতলীতে আগুন জ্বালিয়ে ও ইট বিছিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জামায়াত-শিবির।
এ সময় পুলিশের একটি টহল দল সেখানে পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। এ সময় ইটের আঘাতে এএসআই আনোয়ার আহত হন।
আটক নেতাকর্মীদের মুক্তি ও তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে ১৮ দলের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল শুরু হয় বুধবার।
