২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজদিখানে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১০

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 09:32 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

পুলিশ জানিয়েছে, বুধবার রাজানগর ইউনিয়নের ফুলহার গ্রামে এ সংঘর্ষ হয়।

সিরাজদিখান থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, র্দীঘদিন ধরে জমি নিয়ে গ্রামের জয়নাল বেপারী ও  শহিদুল হকের মধ্যে বিরোধ চলে আসছে।

সকালে শহিদুলের লোকজন জমিতে চাষ করতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। এ নিয়ে দুপক্ষ কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে আব্দুল আজিজ (৪৫), শহিদুল (৩৫), বেবি বেগম (৪২), আব্দুল মুজিদ (৫৫),  ইব্রাহিমকে (৪২) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শহিদুল হকের শ্যালক তৈয়ব আলী বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।