২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে গাড়ি ভাংচুর, আটক ৯

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতালের প্রথম দিনে চাঁদপুরে হরতাল সমর্থনকারীরা অন্তত ১২টি গাড়ি ভাংচুর করেছে বলে অভিযোগ করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চাঁদপুর,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 08:53 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

বুধবার সকালে শহরের চিত্রলেখার মোড়, কলেজ গেইট, ষোলঘর, কুমারডুগীসহ বিভিন্ন স্থানে এসব ভাঙচুরের ঘটনা ঘটে।

এছাড়া হরতাল সমর্থনকারীরা বাবুরহাট এলাকায় দীর্ঘ সময় চাঁদপুর-মতলব-ঢাকা সড়কে গাছ ফেলে এবং চাঁদপুর-কুমিল্লা সড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখে।।

হরতালের সমর্থনে জেলা বিএনপি সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক এবং জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক কাজী মো. ইব্রাহিম জুয়েলের নেতৃত্বে পৃথক মিছিল বের হয়।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর ভাংচুরের সত্যতা স্বীকার করে জানান, হরতালে পিকেটিংয়ের সময় জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ নয় জনকে আটক করেছে।