তেজগাঁওয়ে বাস উল্টে রাস্তা বন্ধ
বাস উল্টে পড়ে আটকে গেছে শহীদ তাজউদ্দিন আহমেদ সরনী থেকে তেজগাঁও ফ্লাইওভারে যাওয়ার রাস্তা।
ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ সদস্যরা জানান, বুধবার ভোর রাতে তেজগাঁও সাতরাস্তার দিক থেকে আসা একটি (ঢাকা মেট্রো-ব ১১-০৩৪৪) ফ্লাইওভারে উঠতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়।
এ সময় ফ্লাইওভারের মুখে থাকা পুলিশ বক্সটি বাসের ধাক্কায় বেঁকে যায়।
ফ্লাইওভারের মুখে আড়াআড়িভাবে বাসটি পড়ে থাকায় শহীদ তাজউদ্দিন আহমেদ সরনী থেকে যানবাহন ফ্লাইওভারে উঠতে পারছে না।
পুলিশ পড়ে থাকা বাসটিকে পাহারা দিচ্ছে। উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করছে।
