খাগড়াছড়িতে জেএসএস নেতা গুলিবিদ্ধ
খাগড়াছড়ির দীঘিনালায় জনসংহতি সমিতির এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে শহরের বাবুপাড়া এলাকার নিজ বাড়িতে স্বপন ত্রিপুরাকে(৪০)গুলি করা হয় বলে এলাকাবাসী জানায়।
বাবুপাড়ার বাসিন্দারা বলেন, স্বপন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এম এন লারমা) নেতা। তার উরুতে গুলি লেগেছে। পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। পরে সেখান থেকে তাকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
দীঘিনালা থানার ওসি শাহাদাত হোসেন টিটো বলেন, উপদলীয় কোন্দলের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে।
গুলি করে দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
