ময়মনসিংহে ট্রেনের বগিতে আগুন
হরতালের আগের রাতে ময়মনসিংহ রেলস্টশনের ডকে যাত্রীবাহী ট্রেনের একটি খালি বগিতে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। তবে এতে কেউ হতাহত হয়নি।
রেলওয়ে পরিবহন পরিদর্শক হামিদুল ইসলাম খান জানান, ময়মনসিংহ থেকে যমুনা সেতুর (পূর্ব)মধ্যে চলাচলকারী ‘বঙ্গবন্ধু এক্সপ্রেস’ টেনটি মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ রেল স্টেশনে পৌঁছায়্ । এরপর পরিস্কার-পরিচ্ছন্ন করার জন্য টেনটি স্টেশনের ডকইয়ার্ডে নেয়া হলে রাত ৮টার দিকে এর একটি বগিতে হরতাল সমর্থকরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
ময়মনসিংহ স্টেশন সুপার আবু তাহের এবং কোতয়ালী মডেল থানার ওসি ফজলুল করিম জনান, রাত ৮টার দিকে হরতার সমর্থকরা ওই ট্রেনের একটি বগিতে আগুন দেয়। এতে বগিটি পুড়ে ছাই হয়ে যায় এবং আরো দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়।
বঙ্গবন্ধু এক্সপ্রেস রাত ৯টায় ময়মনসিংহ ছেড়ে যাওয়ার কথা ছিল।
