সাভারে ছিনতাইকারীর গুলিতে এএসআই আহত
সাভারের আশুলিয়ায় ছিনতাইকারীর গুলিতে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় এ হামলায়
আহত এএসআই মো. নুরুজ্জামানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর সাড়ে ৫টার দিকে বিশমাইল এলাকায় গাছের গুড়ি ফেলে যানবাহন থামিনে ছিনতাইয়ের চেষ্টা করছিল দুর্বৃত্তরা।
খবর পেয়ে এএসআই মো. নুরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে গাছের গুড়ি সরাচ্ছিল।
এ সময় ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে নুরুজ্জামান আহত হন।
