২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিলিংকের চেয়ারম্যানকে আটক করেছে গ্রাহকরা

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে এমএলএম কোম্পানি বিডি লিংক সিস্টেম লি. এর চেয়ারম্যান মশিউর রহমানকে আটক করেছে গ্রাহকরা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 04:04 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

রোববার রাতে তাকে ঢাকা থেকে আটক করা হয়। সোমবার বিকালে তাকে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর কার্যালয়ে নিয়ে আসে।

এ সময় কয়েকশ’ গ্রাহক সেখানে অবস্থান নেয়।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক বলেন, বিষয়টি ফরিদগঞ্জ পৌর মেয়রের মধ্যস্থতায় তার কার্যালয়ে মীমাংসার চেষ্টা চলছে।

এছাড়া পুলিশকে কেউ অভিযোগ না করায় তারা বিষয়টি আমলে নেননি।

ফরিদগঞ্জ পৌর মেয়র মঞ্জিল হোসেন রাত ৯টায় বলেন বলেন, বিডিলিংকের চেয়ারম্যান ও বিক্ষুব্ধ গ্রাহকদের মধ্যে সমঝোতার জন্য আলোচনা চলছে।

এই প্রতিষ্ঠান কর্তৃক প্রতারিত গ্রাহক ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব কাছিয়াড়া গ্রামের মিন্টু বলেন, বিভিন্নজনের কাছ থেকে তিনি ২১ লাখ টাকা তুলে দিয়েছেন বিডিলিংকের চেয়ারম্যানের হাতে।

কথা ছিল প্রতিমাসে মূল টাকা থেকে মুনাফা দেবেন। কিন্তু গত ছয় মাস কোনো সাড়া না পেয়ে তিনদিন ধরে পিছু নিয়ে সোমবার বিকালে মশিউর রহমানকে ঢাকা থেকে ধরে নিয়ে আসেন ফরিদগঞ্জ।

বিডিলিংকের চেয়ারম্যান মশিউর রহমান গ্রাহকদের কাছ থেকে টাকা নেয়ার কথা স্বীকার করে বলেন, কোম্পানির লোকসান হওয়ায় গ্রাহকদের আমানত ফেরত দেয়া সম্ভব হয়নি।