ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডো: মৃতের সংখ্যা ৩১
ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৩১ এ দাঁড়িয়েছে।
সোমবার জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।
শুক্রবার বিকালে জেলার কয়েকটি গ্রামে টর্নেডো আঘাত হানে। ওইদিনই ২০ জনের মৃত্যু হয়।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের কথা রয়েছে।
