কুষ্টিয়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় ট্রাকচাপায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত ইসরাইল হোসেন (৫০) উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নোলুয়া গ্রামের মৃত ছহির উদ্দিনের ছেলে।
ভেড়ামারা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারী সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ৯টার দিকে একটি ট্রাক পিছন দিক থেকে সাইকেল আরোহী ইসরাইলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায় বলে জানান এসআই।
