টাঙ্গাইলে ছাত্রলীগনেতা হত্যা: মামলা দায়ের
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ছাত্রলীগনেতা ইমরান হত্যার তিন দিন পর মামলা করেছেন তার বাবা।
বৃহস্পতিবার রাতে গোপালপুর থানায় একামত হোসেন সরকার মামলাটি দায়ের করেন।
এতে বিএনপি ও অঙ্গ সংঠনের ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ২৫ জনকে আসামি করা হয়েছে বলে জানান গোপালপুর থানার ওসি মনির হোসেন।
এজাহারভুক্ত আসামিরা হলেন খালিদ হাসান উথান, কালা আব্বাস, আব্দুস সালাম, হাবিবুন নবী, নুরুল ইসলাম, রাবন, তাহাজ্জত, চান মিয়া, রফিক, আমিনুর, মামুন, আনোয়ার, সামসু, শামীম, রুমান, হেলাল, জামালী, মোজাম্মেল হোসেন ডন, রমজান, রানা, উজ্জল হোসেন, শাহজাহান মিয়া, ইউসুফ আলী ও কালু মিয়া।
এদের মধ্যে তিন জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, বলেন ওসি।
গত মঙ্গলবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে গোপালপুর সদরের আভুঙ্গি এলাকায় হরতালকারীদের হামলায় মারাত্মক আহত হন উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ইমরান হোসেন।
হাসপাতালে নেয়ার পথে সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
