২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী শুক্রবার ঢাবিতে ক্লাস হবে না

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষিত হওয়ায় শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 11:25 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

এর আগে বুধবার হরতালসহ বিভিন্ন কারণে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় ৩১ মে পর্যন্ত শুক্রবার ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিনস্ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৯ মার্চ থেকে শুক্রবার ক্লাস অনুষ্ঠিত। ক্লাসে অংশগ্রহণের সুবিধার্থে শিক্ষক ও কর্মচারীদের সব রুটের পরিবহন চালু থাকবে।

শোক কর্মসূচি

রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জিল্লুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনায় শনিবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

রোববার সকাল ১১টায় টিএসসি মিলনায়তনে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এ কারণে ওই দিন ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।