২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত ৩০

ফেনীর দাগনভূঞায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফেনী,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 10:46 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

বৃহস্পতিবারের এ দুর্ঘটনায় আহতদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন দাগনভূঞা থানার ওসি নিজাম উদ্দিন।  

তিনি বলেন, বেলা ১১টার দিকে সুগন্ধা পরিবহন ও গোল্ডেন সুপার নামে দুটি বাসের মধ্যে এ সংঘর্ষ হয়।   

সুগন্ধা ফেনী থেকে সোনাপুরের পথে যাচ্ছিল। আর বিপরীত দিক থেকে আসছিল লোকাল বাসটি। ফেনী-মাইজদী সড়কের দাগনভূঞায় সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাসই রাস্তার পাশে উল্টে পড়ে।

স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।