কেইপিজেডে বাসের চাপায় শ্রমিক নিহত
চট্টগ্রামে বাসের চাপায় পোশাক কারখানার এক শ্রমিক মারা গেছেন।
নিহত নাসিমা আক্তার (২১) কেইপিজেডের হংকং ডেনিম প্রাইভেট লিমিটেডে কাজ করতেন।
শ্রমিকদের আনা নেয়ার জন্য কারখানা থেকে সরবরাহ করা বাসই তাকে চাপা দেয়।
দুর্ঘটনার পর উত্তেজিত শ্রমিকরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
পতেঙ্গা থানার এসআই অরুণ কান্তি দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাস থেকে নামার সময় কারখানার ভাড়া করা অন্য আরেকটি বাস নাসিমাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।বাস চালক মো. রিপনকে (৩০) আটক করা হয়েছে।
