২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদিন পর উদ্ধার ব্যবসায়ী

নারায়ণগঞ্জে সোমবার রাত থেকে নিখোঁজ গার্মেন্টস ব্যবসায়ী খসরু তালুকদারকে উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 02:42 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

বুধবার ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে চোখ বাঁধা অবস্থায় তাকে পাওয়া যায়।

খসরু পুলিশকে বলেন, র‌্যাব পরিচয় দিয়ে সাদা পোশাকধারী কয়েকজন তাকে সোমবার রাতে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে তুলে নিয়ে দুই যুবক সস্পর্কে জিজ্ঞাসাবাদ করে। পরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে চোখ বেঁধে ফেলে রাখে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, খসরুর দেয়া বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে।

খসরু তালুকদার সাংবাদিকদের বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি শহরের বালুরমাঠ এলাকায় ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে বের হয়ে বালুরমাঠ নূর মসজিদ সংলগ্ন গলি দিয়ে আমলাপাড়ার বাসার দিকে যাচ্ছিলেন।

এ সময় দুই তিনজন সাদা পোশাকধারী লোক তাকে মাইক্রোবাসে উঠিয়ে প্রথমে চোখ বেঁধে ফেলে ও হাতে হাতকড়া পরায়। তারা নিজেদের র‌্যাবের সদস্য বলে পরিচয় দেয়। পরে তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানতে চাইলে তিনি জানান, শহরের আমলাপাড়া এলাকার লিটন সম্পর্কে তার কাছে জানতে চেয়েছে। যুবরাজ সম্পর্কেও জানতে চাওয়া হয়।

এদের সম্পর্কে তিনি তেম তথ্য দিতে পারেননি। শুধু তাদের চেনেন বলে জানান।

আটকাবস্থায় তাকে লাঠি দিয়ে ৪-৫টি আঘাত করা হয়েছে বলে জানান তিনি।