২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে সহিংসতা: চট্টগ্রামে ৩ মামলা

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের দ্বিতীয় দিন চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর, ককটেল বিষ্ফোরণ ও পুলিশের উপর হামলার ঘটনায় তিনটি মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 07:19 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

নগরীর কোতোয়ালী থানা এবং জেলার সীতাকুণ্ড ও রাঙ্গুনিয়া থানায় এই মামলায় প্রায় তিন শতাধিক ব্যাক্তিকে আসামি করা হয়েছে।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শেফু বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টাইগারপাস পুলিশ ফাঁড়ির এসআই মুজিবর রহমান বাদী হয়ে বিষ্ফোরক দ্রব্য আইন ও দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসমী করা হয়, জানান তিনি।

রাঙ্গুনীয়া থানার ওসি এম এম মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালের শেষ দিনে মঙ্গলবার সকালে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় এস আই জয়ব্রত চাকমা বাদি হয়ে বিষ্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।

মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

এদিকে, ফৌজদারহাট এলাকায় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে এসআই সাইফুল্লাহ বাদি হয়ে মামলা দয়ের করেছেন বলে জানান থানার ডিউটি অফিসার এসআই মো. ফেরদৌস।