২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে জামায়াত নেতা গ্রেপ্তার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল লতিফকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 05:56 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান জানান, বুধবার সকাল ৮টার দিকে থানার পুলিশ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়ার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

হরতালে উপজেলার চাপারহাট এলাকায় দলবলসহ দোকানপাট ভাংচুর এবং সরকারি কাজে বাধা দেয়ার সঙ্গে এই জামায়াত নেতা জড়িত। তার নামে দোকান ভাংচুরসহ একাধিক মামলা রয়েছে।

আব্দুল লতিফ লতাবর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।