২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে জামায়াত নেতা গ্রেপ্তার

নাশকতার অভিযোগে সোমবার রাতে নগরকান্দা উপজেলা জামায়াতের সেক্রেটারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফরিদপুর, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 12:58 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

গ্রেপ্তারের পর বিল্লাল হোসাইনের (৪৫) বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার আদালতে হাজির করলে তাকে জেলহাজতে পাঠানো হয় বলে জানান নগরকান্দা থানার ওসি আব্দুল করিম। 

তিনি বলেন, রাত ১০টার দিকে চরযশোরদী ইউনিয়নের নিখুরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোপন বৈঠক করার সময় বিল্লালকে আটক করে পুলিশ।

তবে, এ সময় অন্যরা পালিয়ে যায়।

গ্রেপ্তার বিল্লাল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লোহাইর ফাজিল মাদ্রাসার শিক্ষক। তার বাড়ি গাইবান্ধা সুন্দরগঞ্জের বেলকা গ্রামে।