হরতালে যানবাহন ভাংচুরের ক্ষতিপূরণ দেয়া হবে
বিএনপি নেতৃত্বাদীন ১৮ দলের ডাকা হরতালে নগরীতে ভাংচুর ও পুড়িয়ে দেয়া যানবাহন মালিকদের ক্ষতিপূরণ দেবে বরিশাল সিটি কর্পোরেশন।
সিটি কর্পোরোশনের অ্যাসেসর ও মুখপাত্র বেলায়েত বাবলু মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিটি মেয়র শওকত হোসেন হিরন হরতালে ক্ষতিগ্রস্ত যানবাহন মালিকদের এ সহায়তা দেয়ার উদ্যোগ নেন।
বাবলু বলেন, ক্ষতিগ্রস্তরা দরিদ্র। অনেকের যানবাহন মেরামত করার সামর্থ্য নেই। তাদের সহায়তা করতে মেয়র এই উদ্যোগ নিয়েছেন।
সহায়তা পেতে আগ্রহী ক্ষতিগ্রস্ত যানবাহনের মালিকদের সিটি কর্পোরেশন বরাবর আবেদন করার আহবান জানিয়েছেন মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন হিরন, বলেন তিনি।
