২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আ. লীগ-বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া

কাছাকাছি স্থানে সমাবেশ করার সময় চট্টগ্রামে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 08:29 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে শহরের শাহ আমনত সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

এতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকাল থেকে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম। এক পর্যায়ে আওয়ামী লীগ কর্মীরা এসে আমাদের উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ও অশ্লীল স্লোগান দিতে থাকে এবং আমাদের কর্মীদের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে ও ধাওয়া দেয়।”

অবশ্য এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর নাকচ করেছে পুলিশ।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী) মীর্জা সায়েম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই পক্ষ কাছাকাছি স্থানে সমাবেশ করতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।  পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

“এতে কেউ হতাহত হয়নি।”