২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে ছাত্রদল সভাপতিসহ আটক ৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হরতাল সমর্থনে মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগে উপজেলা ছাত্রদল সভাপতি আনোয়ার সাদাত সায়েমসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 09:24 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

সকাল ৯টার দিকে উপজেলার ভুলতা এলাকা থেকে এদের আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে ভুলতায় এলাকায় উপজেলা ছাত্রদল সভাপতি আনোয়ার সাদাত সায়েমের নেতৃত্বে নেতাকর্মীরা হরতাল সমর্থনে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ ফাঁকাগুলি, টিয়ারশেল নিক্ষেপ ও লাটিপেটা করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে আনোয়ার সাদাত সায়েমসহ পাঁচজনকে আটক করে।

রূপগঞ্জ থানার ওসি মাঈনুর রহমান জানান, পুলিশকে লক্ষ্য করে ছাত্রদলের নেতাকর্মীরা হাতবোমা নিক্ষেপ করলে পুলিশ পাল্টা ফাঁকাগুলি, কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরাও লাঠিসোটা নিয়ে পুলিশের সঙ্গে যোগ দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

তবে এ অভিযোগ অস্বীকার করে ওসি জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা সহযোগিতা করতে চাইলেও আমরা তাদের ফিরিয়ে দিয়েছে।