২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে চা দোকানি খুন

রংপুরের মিঠাপুকুরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত চা দোকানি একদিন পর মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রংপুর,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 09:08 AM

Updated : 23 Aug 2022, 10:24 AM

নিহত গোলাম হোসেন (৪০) রানীপুকুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। সোমবার সকাল ৬টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

আবুল হোসেন জানিয়েছেন, ইউনিয়নের এরশাদ মোড় বাজারে চায়ের দোকান করতেন তার ছেলে। রোববার রাত ১১টায় তার দোকানে মুঠোফোন চার্জে দেন নাসিরাবাদ গ্রামের ইউনুস আলী। এক পর্যায়ে মুঠোফোন সেটটি খোয়া যায়। এনিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ইউনুস দোকানে রাখা দা দিয়ে গোলাম হোসেনের কাঁধে কোপ মেরে পালিয়ে যান। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও তাকে বাঁচানো যায়নি।

‘ধারালো অস্ত্রের আঘাতে গোলাম হোসেনের কাঁধের বেশকিছু শিরা কেটে যাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি’ বলে জানিয়েছেন ডা. গোলাম মোস্তফা।

মিঠাপুকুর থানার ওসি হাসান শামীম ইকবাল বলেন, ‘আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে’।