২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন সোমবার শুরু

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে নয়া দিল্লিতে সোমবার শুরু হচ্ছে সীমান্ত সম্মেলন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2013, 03:36 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

২৩ মার্চ পর্যন্ত দু’দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর মহাপরিচালক পর্যায়ে  এই সম্মেলন চলবে বলে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্মেলনে বাংলাদেশি নাগরিকদের হত্যা, গুলি চালানোসহ ভারতীয় নাগরিক কর্তৃক সীমানা লংঘন, অবৈধ পারাপার, অনুপ্রবেশসহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে।

বিজিবির মহাপরিচালক আজিজ আহমেদের নেতৃত্বে ২৩ সদস্যের প্রতিনিধি দলে বিজিবির সব আঞ্চলিক কমান্ডার ও বিজিবির সদর দপ্তরের স্টাফ অফিসার ছাড়াও স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ভূমি মন্ত্রণালয় ও নয়াদিল্লি বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।