পুঠিয়ায় ১৪৪ ধারা জারি
বিএনপির দু’পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় রাজশাহীর পুঠিয়ায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
রোববার বেলা আড়াইটা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার বেলপুকুরে এ নিষেধাজ্ঞা বলব থাকবে বলে পুলিশ জানিয়েছে।
পুঠিয়া থানার ওসি মীর্জা আব্দুস সালাম বলেন, বিএনপি নেতাকর্মীদের মুক্তি দাবিতে এবং ১৮ ও ১৯ মার্চ হরতালের সমর্থনে দলের জেলা সভাপতি নাদিম মোস্তফা পক্ষ বিকাল ৪টায় বেলপুকুর মোড়ে সমাবেশ ডাকে। একই সময় একই স্থানে স্থানীয় বিএনপি নেতা নজরুল ইসলামের পক্ষও আরেকটি সমাবেশ ডেকেছে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলপুকুর এলাকায় সকল ধরনের সভা সমাবেশ ও মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করেন।
